আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার জন্য এখানে রয়েছে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশসহ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।

আওয়ামী লীগ প্রধানের নিরাপত্তার জন্য পুরো গুলিস্তান এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিস্তান জিপিও মোড় থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বেড়িকেট দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশপাশের ভবনের প্রতি তলায় ও ছাদে রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী সদস্যরা। তাদের হাতে রয়েছে অনুবিক্ষণ যন্ত্র।

এছাড়াও প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে এ এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

২০০৪ সালের এই দিনে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তৃতা শেষে মঞ্চ থেকে নেমে যাবার সময় গ্রেনেট হামলা করা হয়। এতে দলের সিনিয়র নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন।

তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ প্রায় ৩ শত নেতাকর্মী আহত হয়েছিলেন। তাই এখানে অস্থায়ী সৃস্তি স্তম্ভ নির্মাণ করে আওয়ামী লীগ। আজ ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী ওই সৃস্তি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর ২১আগস্ট নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ঢাকা,এমআর,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর