যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাপান সফররত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সোমবার সকালে টোকিও-তে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সঙ্গে আলোচনাকালে এ অনুরোধ জানান।
সোমবার দুপুরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের ভাইস-প্রেসিডেন্ট, প্রাক্তন ভূমি, পরিবহণ, অবকাঠামো ও পর্যটনমন্ত্রী Takeshi Maeda এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এসময় মেট্রোরেলসহ ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।
এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদারসহ প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপান পার্লামেন্ট ডায়েট এর এমপি Ichiro Tsukada.
এমকে





