ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাইদুর (৮) এবং ইয়াছিন (৩২) নামে দু'জন নিহত হয়েছেন। তারা একই এলাকার বাসিন্ধা।

বুধবার সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাধিকা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সদর থনার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বাজারের দিকে যাওয়া ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

জনতা চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।

কেএইচ