রাজধানীর খিলগাঁও থানা এলাকার মেরাদিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত মো. রানা (২৫) মেরাদিয়ার স্কুল গলি এলাকায় থাকতেন।

বুধবার রাত পৌনে ৯টার দিকে মেরাদিয়ার শুকুরুল্লাহ গার্মেন্টসের সামনে দুর্বৃত্তরা রানাকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

তিনি সাংবাদিকদের বলেন, রানার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রানার মামা রেজাউল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে শুকুরুল্লাহ গার্মেন্টসের সামনে যাত্রীর আশায় অটোরিকশা নিয়ে বসে ছিল রানা। এসময় ৩/৪ জন যুবক তার কাছে এসে কথা বলা শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়।

এসময় তাদেরই একজন রানার বুকের বাম দিকে ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এর পরপরই যুবকরা দ্রুত পালিয়ে যায়।

এমই