কক্সবাজারের টেকনাফে ৫৭ ভরি স্বর্ণসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মো. হোছন আহমদ (৩০) ও তার স্ত্রী মোছাম্মৎ রুবিনা আক্তার (২২)।
টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্যে ২৫ লাখ ৮৬ হাজার ৩৫৮ টাকা।
এমকে





