কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বাংলাদেশ সীনান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোহাম্মদ দরবেশ (২০) নামের এক ইয়াবা ব্যাবসায়ী নিহত হয়েছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাফ নদীর তিন নম্বর স্লুইচগেট এলাকায় এ ঘটনায় নিহত মোহাম্মদ দরবেশ (২০) মায়ানমারের দেইলপাড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক আবুজাল আল জাহিদ সমকালকে নিশ্চিত করেছেন।

তিনি সমকালকে জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান চালালে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিতে দরবেশ নিহত হয়।লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজিবি কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মাহমুদ সলিমুল্লাহ নামের একজনকে আটক ও ৩০ হাজার পিস ইয়াবাসহ নৌকাটিকে জব্দ করা হয়েছে।

এআই