বেনাপোল কাস্টমস হাউস ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছে।

আজ রোববার সকালে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী ৫ জন দুস্থ পংগু বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে অর্থিক অনুদান তুলে দেন এবং কাস্টমস জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস’র যুগ্ন কমিশনার এহসানুল হক, ডেপুটি কমিশনার মারুফুর রহমান, ও ডিসি সাকিলা পারভীন ও শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
কোরবান আলী উপস্থিত ছিলেন।

এমআর