চট্টগ্রাম হাটহাজারীতে দলীয় ইফতার মাহফিলে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম (৪৫) মারা গেছেন।

আহতের পাঁচ দিন পর বুধবার রাতে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

থানা পুলিশের সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই নাঙ্গলমোড়া ইউনিয়নে দলীয় একটি ইফতার মাহফিলে দুপক্ষের সংঘর্ষ হয়।

মাহফিল প- হয়ে যাওয়ার পর রাত আটটার দিকে শাসক দলের প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুর রহিম।

এরপর গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরে হিল ভিউ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগের সভাপতি রহিম চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে মারা গেছেন বলে খবর পেয়েছি।

এমকে