রাজধানীর ফকিরাপুল এলাকার চেকপোস্টে তল্লাশির সময় ৩টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ মো. সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ফকিরাপুল এলাকায় র‌্যাবের চেকপোস্টের কাছ দিয়ে যাওয়ার সময় সাইফুলের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এমআইএস