নওগাঁর রাণীনগরে পথ শিশু অপহরন ও পাচারকারী সন্দেহে ২ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে রাণীনগর উপজেলার বাহাদুরপুর হেলিপ্যাড এলাকা থেকে পুলিশ তাদের আটক করেছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জানান, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রণিীনগর উপজেলার বাহাদুপুর হেলিপ্যাড এলাকা থেকে ২ নারীসহ ৬ জনকে করা হয়েছে। আটককৃতরা হলো - ছালমা (২০), রাবেয়া (৪৫), রেজাউল (২৫), রনি (১৫), সুমন (২১) এদের বাড়ী আত্রাই উপজেলায় ও রুবেল (নিরব) (২৬), পিতা মৃত নুর ইসলাম. গ্রাম- সরকারপাড়া, পারবতীপুর, দিনাজপুর।
এরা ঈশ্বরদী থেকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৩ পথ শিশুকে অপহরণ করে নিয়ে এসেছিল। কিন্তু নিজেদের মধ্যে কোন্দল লাগায় ওই ৩ পথ শিশুকে তারা সান্তাহার ষ্টেশনে গিয়ে ট্রেনে উঠিয়ে দেয়।
আটককৃতদের স্বীকারোক্তি মতে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানালে তারা ট্রেন তল্লাশী করে পথ শিশুদের উদ্ধার করেন। ওই ৩ পথ শিশু বর্তমানে ঈশ্বরদী থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাব্বি/জেড





