আটককৃত শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন।
তবে প্রাথমিকভাবে অন্য আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
৩২ নাম্বারে ফুল দিতে এসে তারা আটক হয়েছেন বলে জানা গেছে।
জানতে চাইলে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না।’
কেউ আটক হোননি বলেও জানান তিনি।
এস