৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পায়ে বাধা অবস্থায় ৫০০ পিস ইয়াবা ও ব্যাগে ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন (২২) নামে একজন নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে।

সে যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। সোমবার (২২ অক্টোবর ) পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে ট্রেনে করে নওয়াপাড়া যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার সাঈদ সংগীয় ফোর্স নিয়ে ট্রেন ছাড়ার আগ মূহুর্তে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল সহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

নাছির/এমআর