সাভার আশুলিয়ার পল্লিবিদ্যুৎ কেন্দ্রে নিকটে একটি এলাকায় গ্যাস লাইনের সংযোগ নিয়ে প্রতিবেশিদের সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন- আসাদুল ইসলাম (৪৫) ও তার ভাই শহিদুল ইসলাম (৩৮)। ওই এলাকায় তাদের দুজনেরই ওষুধের দোকান আছে।

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ফুপাত ভাই সোহাগ জানান, গ্যাস লাইনের সংযোগ দেওয়া নিয়ে সকালে প্রতিবেশিদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিবেশিদের মধ্যে দেলোয়ার, রনি, সামসুসহ স্থানীয় কয়েকজন তাদের দুই ভাইকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে