গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ আওয়ামী লীগ ও পৌর নাগরিক সংগ্রাম পরিষদের আয়োজনে পৌর সম্মেলন কক্ষে শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদউল ইসলাম চঞ্চল প্রমুখ।
বক্তারা এমপি লিটনের সংসদ সদস্য পদ বাতিল, দলীয় পদ থেকে বাহিষ্কারসহ গ্রেফতারপূর্বক অবিলম্বে কাঠগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, মঞ্জুরুল ইসলাম লিটন গত শুক্রবার (২ অক্টোবর) ভোরে গাড়িতে করে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছিলেন। এ সময় তিনি বামনডাঙ্গা-সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশের গোপালচরণ এলাকায় পৌঁছালে এক ব্যক্তিকে তার গাড়িতে উঠতে বলেন। ওই ব্যক্তি ভয়ে গাড়িতে না উঠে দৌড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে রাস্তায় থাকা শিশু সৌরভের দুই পায়ে গুলি লাগে। সৌরভ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এআই
জাতীয়
লিটনের এমপি পদ বাতিলের দাবিতে আ'লীগের প্রতিবাদ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।





