সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন,   ইউপি নির্বাচনে গণতন্ত্র ধ্বংস হয়েছে । দলতন্ত্র সহিংসতাকে উসকে দেয়।

শনিবার বিকালে রংপুর পাবরিক লাইব্রেরী হলে এক অনুষ্ঠানে সুজন সম্পাপাদক এসব কথা বলেন।

জেলা সুজনের সহ সভাপতি ফকরুল আলম বেন্জুর সভাপতিত্বে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, দলতন্ত্র রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করছে। দলতন্ত্র গণতন্ত্রের শক্রু। এটি গৃহযুদ্ধ বাধিয়ে দেয়।

বদিউল আরো বলেন, যারা ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন দিতে চায়, উগ্রবাদ সৃষ্টি করে, তাদের সমর্থন না করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

এছাড়াও নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইউপি নির্বাচন হয় নি ।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, সম্পাদক আফতাব আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.তুহিন ওয়াদুদ, জেলা জাপা আহবায়ক মোফাজ্জল মাষ্টার, মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমূখ ।

এমআইএস।