ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন অফিসার ইনচার্জকে (ওসি) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে ওসিদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে সবুজবাগ থানার ওসিকে রামপুরা থানায়, রামপুরার ওসিকে মহানগর গোয়েন্দার পশ্চিম বিভাগে, বংশাল থানার ওসিকে সবুজবাগ থানায়, প্রসিকিউশন বিভাগের ওসিকে বংশাল থানায়, ওয়ারীর ওসিকে সুত্রাপুর থানায়, সুত্রাপুরের ওসিকে মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগে এবং ডিবি উত্তর বিভাগের ওসিকে ওয়ারী থানায় বদলী করা হয়েছে।
মহানগর গোয়েন্দা সুত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।একই কারণে পুলিশের মাঠ পর্যায়ের অন্তত ৪০ কর্মকর্তাকে পদন্নোতি ও বদলি করা হয়েছে।
এমআর/এসএইচ





