নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ৩ জনকে অতি শীঘ্রই বাংলাদেশে আনা হচ্ছে এবং বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারত ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
যে তিনজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তারা হলেন - মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার এনি।
এছাড়া মো. রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী ও ইমরানা কবির হাসিকে ভারতে নেয়া হবে। এ ছাড়া কাঠমান্ডুতে চিকিৎসা দেয়া হচ্ছে কবির হোসেন, শেখ রাশেদ রুবাইয়াত ও মো. শাহীন বেপারিকে।
উল্লেখ্য, স্থানীয় সময় গেলো সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার বম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বিমানে থাকা ৭১ আরোহীর মধ্যে ৩৬ বাংলাদেশিসহ ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ বাংলাদেশিসহ ১৯ জন আহত হন।
জেড





