বিশেষ বাহিনী ও টাস্কফোর্স গঠন করে মানব পাচারকারী চক্রকে কঠোর হস্তে দমনের আহবান জানিয়েছেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসোসিয়েশন ফর ল’ রিসার্স এন্ড হিউম্যান রাইটস (এলার্ট) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

নাজমুল হক বলেন, মায়ানমার এবং বাংলাদেশের মানব পাচারে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

তিনি বলেন, আমি আশা করি সরকার এই মানব পাচার কারীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

এমএ/ এআর