চাঁদপুর শহরের কুমিল্লা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।কার্যালয়ের দরজায় আগুন দিয়ে চলে যায় দৃর্বৃত্তরা।আগুনে কার্যালয়ে থাকা ব্যানার, বেশ কয়েকটি চেয়ার ও দরজার অনেকাংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন সরকার জানান, রাতে টহল শেষে শপথ চত্বর এলাকায় অবস্থান করছিলেন তারা। হঠাৎ আওয়ামী লীগ অফিসে আগুনের খবর পেয়ে এসে স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।

চাঁদপুরের পুলিশ সুপর মো. আমির জাফর বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইআর