রাজধানীর কদমতলীতে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর মা ও শিশুকে ঢামেকে আনা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এমই





