লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মানিক চন্দ্র রায় (৫০) নামের এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝাঁকুয়াটারী নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক চন্দ্র রায় পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকার প্রয়াত নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পাটগ্রাম হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মানিক চন্দ্র রায় মোটরসাইকেল যোগে বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম আসার পথে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের ঝাঁকুয়াটারী ব্রিজের সামনে গরুর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। অপর আরোহী ড্রাইভার সাফিউল ইসলাম এবং তার ১৮ মাস বয়সী শিশু সন্তান সৌরভ সামান্য আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে ব্যবসায়ী মানিক চন্দ্র রায়ের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নীলফামারী জেলার জলঢাকা এলাকায় মারা যান।

পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই পুলিশ আগ বাড়িয়ে কিছুই করবে না।

এআই