কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৫কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৭ আসামিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ আসামিকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন জানান, রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামায়াত-শিবিরের ৫ কর্মীসহ ৫৭ জনকে আটক করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমআইএস