বাড়ির পাশেই খেলা করছিল প্রথম শ্রেণীর এক ছাত্রী। এ সময় পাড়ার বখাটে শাহাদত এসে শিশুটিকে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতন চালায়। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

২৫ মে (সোমবার) রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই শিশুকে মঙ্গলবার নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বুধবার বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ধর্ষক শাহাদত।

শিশুটির পারিবারিক সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী ২৫ মে সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে রাখা একটি নছিমনে বসে খেলা করছিল। এ সময় একই এলাকার বখাটে যুবক শাহাদত লিচু খাওয়ানোর প্রলাভন দেখিয়ে শিশুটিকে এলাকার একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।

এ সময় তার চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এগিয়ে গেল ধর্ষক শাহদত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধর্ষকের স্বজনরা বাধা দেয়। ফলে তারা ওই রাতে হাসপাতালে নিতে পারেনি। পরে মঙ্গলবার নির্যাতিতাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে যৌন নির্যাতনের ঘটনায় বুধবার বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ধর্ষক শাহাদৎ।

এ ব্যাপারে নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কালাম আজাদ জানান, ওই ছাত্রীর উপর যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, আসামিকে আটকের চেষ্টা চলছে।

কেএইচ