রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ হাসান আলী নামের একজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে র‌্যাব-২ এর একটি দল তাকে আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক মারুফ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাসুর এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ হাসান আলীকে আটক করা হয়।

তিনি আরো জানান, হাসান আলী সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। তিনি অস্ত্র দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমকে