রাজধানীর মগবাজার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪) এর সদস্যরা।

মঙ্গলবার রাতে মগবাজার এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্লোর থেকে উদ্ধার করা হয় তক্ষকটি।

ঢাকা বিভাগ বন্যপ্রাণী পরিদর্শক সোহেল রানা জানান, বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় রোধের এক অভিযানে মগবাজার থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

তক্ষক উদ্ধারের সময় চারজনকে আটক করা হয় এবং র‌্যাবের ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে বলেও জানান তিনি।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কেএইচ