মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তিন উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ২ জন ও মুজিবনগর থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে রাতভর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৮ জনকে আটক করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এদের আটক করা হয়। আটককৃতদের সকলকে আদালতে সোপর্দ করা হবে।
এসএইচ





