চট্টগ্রামে কথামতো কাজ না করায় বাঁশখালী উপজেলা নিবার্চন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

মো. আব্দুল বাতেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংসদ মোস্তাফিজুর রহমানের কথামতো কাজ না করায়, তার অনুসারীদের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ না দেওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি ও তার অনুসারীরা।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে ঢাকার ‍নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

লাঞ্ছনার শিকার হওয়া ওই নির্বাচন কর্মকর্তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

এমই