টাঙ্গাইলের মির্জাপুরে রনজিত মন্ডল (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলা সদরের বাইমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। রনজিত উপজেলা সদরের বাইমহাটি আদালত পাড়ার রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, রনজিত সকালে সবার অজান্তে পার্শ্ববর্তী ভজন মন্ডলের বাড়ির একটি ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ





