ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা। আটক ওই প্রার্থীর নাম আবুল কালাম আজাদ।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের ওই সড়কে অভিযান চালায় র্যাব।
এসময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আবুল কালামের শরীর থেকে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও অস্ত্র কেনার জন্য আনা লাখ টাকা উদ্ধার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যমতে চরদরবেশে তার বাড়ি থেকে একটি শর্টগান, দু’টি ওয়ানগান, ১০ রাউন্ড গুলি ও তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এসএম





