রাজধানীর মিরপুরের পীরেরবাগে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার পর মিরপুরের এক বাসায় ১০/১২ জনের দুর্বৃত্ত কৌশলে ঢোকে। এ সময় তারা ওই বাসার লোকজন অবৈধ ব্যবসায় জড়িত দাবি করে চাঁদা চায়।
এক পর্যায়ে তেজগাঁও কলেজের ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে স্বজনরা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে সাতজনকে গ্রেপ্তার করে এবং ধর্ষিত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





