জামালপুরে নদীতে ডুবে রাববী ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ আগস্ট ) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে জিঞ্জিরাম নদীতে এই ঘটনা ঘটে।
রাব্বী (৬) উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে এবং রায়হান (৬) পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মো. কামরুজ্জামান মিস্টারের ছেলে।
এলাকা্বাসী জানায়, রাব্বী ও রায়হান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের দু’জনের বয়সই সমান। এরমধ্যে রায়হান ঈদ উপলক্ষে বকশীগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের চখারচর গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাব্বী ও রায়হান বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর পাড়ে খেলতে যায়।
এক পর্যায়ে তারা দু’জন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর রাত ৮টার দিকে তাদের মরদেহ ভেসে উঠে।
স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব আলীজানান, রাব্বীর বাবা-মা ঢাকায় কাজ করে জীবিকা নির্বাহ করে। শিশু দু’টির মৃত্যুতে ওই দুই পরিবারে ঈদের আনন্দই শেষ হয়ে গেছে।
এমবি





