বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৪১১৮) কর্নেল মো. নাসিম পারভেজ।
রোববার এক আদেশে গত ৩১ ডিসেম্বর তারিখে কর্নেল মো. নাসিম পারভেজকে মহাপরিচালক পদে নিয়োগের কথা জানানো হয়েছে।|
আদেশে বলা হয়, কর্নেল মো. নাসিম পারভেজকে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হলো।
একই সঙ্গে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৩৩৩১) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো।
এমএম





