যশোরের শার্শায় এক কেজি হেরোইন, একটি আমেরিকান তৈরী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ আন্তজেলা ডাকাত সর্দার আলমগীর হোসেন (৪০) কে আটক করেছে শার্শা থানা পুলিশ ।
থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৭টা ০৫ মিনিটে এসআই মামুন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নাভারন বাজারের কাজিরবেড় যাত্রী ছাউনি থেকে প্রায় ১ ডজন মামলার আসামী যশোরের শার্শা থানার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে আলমগীরকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি আমেরিকান তৈরী পিস্তল, এক রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। শার্শা থানায় তার নামে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
টাইমনিউজবিডি.নেট/ নাসির/ মাহমুদ





