যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে সোমবার গভীর রাতে দুদল গরু ব্যবসায়ীর মধ্যে হাতা-হাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া ও ৫টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সেখান থেকে পুলিশ পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে। প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেন নামে এক যুবক আহত হয়েছে।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ খান জানান, সোমবার গভীর রাতে উপজেলা সদর থেকে ১৫কিলোমিটার দক্ষিনে গোগা সীমান্তে ঘটনাটি ঘটেছে।
সীমান্তের গরু খাটাল দখলকে কেন্দ্র করে দু’দল গরু ব্যবসায়ীর মধ্যে হাতা-হাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই সময় ওই এলাকায় ৫টি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করে শার্শা-থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান গ্রুপের লোকজন বিল্লালকে ধরে বেধড়ক মারিপিট করে হত্যার উদ্দেশ্যে গোগা বাজারের একটি ঘরে আটকে রাখে। তাকে উদ্ধারের চেষ্টাকালে দু-গ্রুপের মধ্যে সংষর্ষ বাধে ও বোমার বিস্ফোরণ ঘটে।
এ ব্যাপারে শার্শা থানার ওসি এনামুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে অবিস্ফোরিত পাঁচটি হাতবোমা উদ্ধার করে।
বর্তমানে পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রনে রয়েছে এবং পুলিশ ও বিজিবি যৌথভাবে ঘটনাস্তলে টহল দিচ্ছে। অতিদ্রুত তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসএইচ





