লক্ষ্মীপুর সদর উপজেলার বাসুবাজার এলাকায় ছিনতাইকালে ৩ যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
বুধবার রাত ১১টার দিকে রাস্তায় ছিনতাইকালে জনতা গণপিটুনি দিয়ে একটি রিভলবারসহ তাদের পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন, মো. রফিক (৩০), রাকিব (২৭) ও মাজেদ (২৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর জানান, ছিনতাইকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। তবে তাদের কাছ থেকে একটি খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





