কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিক্সা গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে পেকুয়া বাজারের রুহুল আমিনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধরা হলেন- মো. শামীম (১৪), রুহুল আমিন (৪০) নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪) ও তারেক (১৩)।

তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ শিশু শ্রমিকসহ ৬ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করে দেয়া হয়।’

এইচএন