খুলনার রুপসা নদীতে লবনচোরা নামক স্থানে ৯শত মেট্রিক টন ক্লিংকার বোঝাই এম ভি টুঙ্গিপাড়া নামক একটি কার্গো ডুবে গেছে। তবে কার্গোর নাবিকরা সকলেই সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন খুলনা বিভাগীয় মালিক সমিতির মহাসচিব এ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, মংলা বন্দর থেকে কার্গোটি ক্লিংকার নিয়ে খুলনার একটি সিমেন্ট ফ্যাক্টরির ঘাটে ক্লিংকার খালাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ কার্গোর তলা ফেটে পানি উঠতে দেখে নাবিকরা কার্গো ছেড়ে সাতরিয়ে তীরে উঠে যায়।

জারিফ