সারা দেশের ন্যায় গত ৩১ জানুয়ারী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হলে নীতিমালা লংঘন করে বাছাই কার্যক্রম চলার অভিযোগ তুলে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বিনয় ভুষন দাসের নেতৃত্বে মুক্তি যোদ্ধাদের একাংশ তা বয়কট করেন। 

পরক্ষনে সাংবাদিকদের কাছে এক লিখিত বক্তব্যে অভিযোগ করেন ৭ সদস্যের বাছাই কমিটিতে ৩ জনই অমুক্তিযোদ্ধা এবং বাছাইকমিটিতে সভাপতি অথবা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকায় যাছাই বাছাই কার্যক্রম প্রশ্নবিদ্ধ।

এ ব্যাপারে যাছাই বাছাই কমিটির সদস্য সচিব হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম জানান, 'সভাপতির মৌখিক সম্মতি নিয়ে যাছাই বাছাই কার্যক্রম শুরু করা হয়। এখানে মুক্তিযোদ্ধাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টির অভিযোগ রয়েছে।

তবুও আমরা সকলের সম্মতিতে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করব এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরও আরেকটি তালিকা প্রস্তুত করে উপরে পাঠাব’।

এমএনজে