জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ বুয়েট ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তার লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দীয় শহীদ মিনারে রাখা হয়েছে।

বুধবার বেলা ১২টায় তার লাশ শহীদ মিনারে আনা হয়।সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে তাকে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

কেন্দীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোহরের নামাজ শেষে তার ৩য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

এসএইচ