মাগুরায় বিশিষ্ট ব্যবসায়ী ও তার ছেলেসহ নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৮ জনে। আর গত শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ২১১ জন।

আজ (২৫ জুলাই) শনিবার মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন- মাগুরা সদরের ৫ জন, মহম্মদপুরে ৩ জন, শ্রীপুরে ২ জন ও শালিখার ১ জন।

শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত সুস্থ হয়েছে ২১১ জন। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার করা হয়েছে ৯ জনকে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮ জনের।

সাইফুল্লাহ/এমবি