বরিশালের কাউনিয়ায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তুষা (৮ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দুইটার দিকে কাউনিয়ার সোনালী আইসক্রিম মোড়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত শিশুটির পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুর দুইটার দিকে সোনালী আইসক্রিম মোড়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশু তুষাসহ তার দুই স্বজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে বিকাল তিনটার দিকে চিকিৎসক তুষাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওয়ার্ড মাস্টার।

কেএইচ