ঝুঁকিপূর্ণ ভবনে উপজেলার ভাড়াড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চলছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই।

ঝড়-বাদলের এই দিনে যে কোনো মুহূর্তে এ স্কুল ঘরটি ধসে পড়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বৃষ্টি হলেই কোমলমতি এ শিশুরা ভয়ে জড়সড় হয়ে শ্রেণির এক কর্ণারে গিয়ে আশ্রয় নেয়। কারণ জীর্ণশীর্ণ এই ভবনের চাল দিয়ে অনবরত বৃষ্টির পানি পড়তে থাকে। এতে শ্রেণিকক্ষের মেঝে পানিতে ভেসে যায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম জানান, ছাত্র-ছাত্রীদের সংখ্যার তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যাও কম হওয়ায় তাদেরকে এই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

এসএ/টাইম