নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম কালীপুরী নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার সকালে ওই ছাত্রী উপজেলার কাইকারটেক গুদারাঘাট এলাকার আদর্শ কিন্ডার গার্টেন মাদ্রাসায় প্রাইভেট পড়তে গেলে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত শাহ আলম কালীপুরী আদর্শ কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, সপ্তম শ্রেণির ছাত্রীকে শিক্ষক শাহ আলম কালীপুরী মাদ্রাসার একটি কক্ষে ধর্ষণের সময় অপর এক শিক্ষক দেখে ফেলেন।

এ সময় ওই কক্ষে দ্রুত তালা লাগিয়ে অন্য শিক্ষক ও অভিভাবকদের খবর দিয়ে শাহ আলম কালীপুরীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কেএইচ