গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় কর্মীরহাত চক্ষু হাসপাতালে ১০ জন দরিদ্র রোগীর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, কর্মীরহাতের সভাপতি এম. আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলমগীর প্রমুখ।
ঢাকাস্থ নাহিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের বিশিষ্ট শিল্পপতি এম.এ ওয়াহিদের ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
এআই





