দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ১৩ জঙ্গির লাশ। এতে অচল হয়ে পড়েছে হাসপাতালের হিমঘর।লাশ নিয়ে বিপাকে ঢাকা মেডিকেল কলেজ কতৃপক্ষ। অসুবিধা হচ্ছে নতুন লাশ রাখায়।

জঙ্গিদের লাশ নিয়ে পরবর্তী করণীয় কী হবে, তা জানতে চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

মর্গে ২০টি পর্যন্ত লাশ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও ১৬/১৭ টির বেশি রাখা সম্ভব হয় না। তবে হিমঘর ঠিকভাবে কাজ না করায় বর্তমানে রাখা যাচ্ছে সর্বোচ্চ ১২টি লাশ। কিন্তু এখন লাশ আছে ১৬টি। এর মধ্যে ১২টিই জঙ্গিদের লাশ। জায়গা না থাকায় একটি চেম্বারে দুটি করে লাশও রাখা হচ্ছে।

এদিকে ডিএমপি উপকমিশনার মাসুদুর রহমান বলেন, জঙ্গিদের লাশের এখনো কিছু পরিক্ষা-নিরিক্ষা বাকী আছে। পরীক্ষা শেষে জঙ্গিদের পরিবার লাশ নিতে ইচ্ছুক কিনা তা জনতে হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিএমপির এই পক্রিয়া অনেক সময় ক্ষেপন করবে। এতে করে লাশ নিয়ে আরো বিপাকে পড়ার আশঙ্কা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের।

প্রশঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা নয়টি লাশ কল্যাণপুরে পুলিশ অভিযানে নিহত জঙ্গিদের। তিনটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত তিন জঙ্গির।এছাড়া একটি মিরপুর রুপনগর আবাসিকে নিহত জঙ্গির।

এসএম