দিনাজপুরের হিলির বুয়ালদাড় গ্রাম থেকে পুকুর খনন করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি অকেজো মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বুয়ালদাড় গ্রামের ইসমাইল শেখের পুকুরে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে মাটি খুড়তে গিয়ে কোদালে লোহার মতো একটা কিছু বাধে, পরে সেটি উদ্ধার করা হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসে। এটি একটি মর্টারসেল, যা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল বর্তমানে সেটি অকেজো অবস্থায় রয়েছে।
ওএফ





