গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টের কয়েকজন শ্রমিককে ছাটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জেড