করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মারা গেছেন।

বুধবার (২৬ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিশিকান্ত সরকার জানান, গত ১৪ আগস্ট দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৫ আগস্ট তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫২ জনের।

এমবি