শরীয়তপুরে গোসাইরহাটে আওয়ামীলীগ কর্মী ও ইউপি সদস্য নজরুল ইসলাম নজুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
রাজনৈতিক বিরোধের জের ধরেই ওই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় গোসাইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম।
এ সময় রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে নজুকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে গোসাইরহাট হাসপাতালের মেডিকেল অফিসার হাফিজুর রহমানের দাবি, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
গোসাইরহাট থানার ওসি এম মেহেদী মাসুদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের সমর্থক চাচা মান্নান মুন্সীর সঙ্গে নজরুল ইসলামের বিরোধ ছিল।
এর জের ধরেই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে উলে্লখ করেন তিনি।
জেড





