মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কামারপাড়ায় বজ্রপাতে মা ফুলবানু (৪০) ও মেয়ে জিনিয়া (১৯) গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওই গ্রামের জামান মিয়ার স্ত্রী ফুলবানু ও মেয়ে জিনিয়া।

মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক (অব.) আব্দুল লতিফ জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে সাংসারিক কাজ করার সময় তারা বজ্রাহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মা-মেয়ে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।

এসএইচ